রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও রাজবাড়ীর সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এ্যাড এম এ খালেক (৬৫) করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।
শনিবার (২৯ আগস্ট) দিবগাত রাত পৌনে ১১টার দিকে রাজধানীর একটি বেসরকারী হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরন করেন।
এ্যাড. এম এ খালেকের পরিবারের পক্ষ থেকে বল হয়, গত ১৩ আগস্ট করোনা উপসর্গ নিয়ে রাজবাড়ী সদর হাসপাতালে নমুনা দেন তিনি। তিন দিন পর গত ১৬ আগস্ট তার রিপোর্ট করোনা পজেটিভ এসেছে। এরপর থেকে তিনি নিজ বাড়িতে হোম আইসোলেশনে ছিলেন।
অবস্থার অবনতি হলে তাকে দ্রুত ঢাকার বাংলাদেশ ইনষ্টিটিউট অব হেলথ সায়েন্স জেনারেল হাসপাতালে তাকে ভর্তি করা হয়। শনিবার সন্ধ্যার পর তার অবস্থা আরও অবনতি হতে থাকে। পরবর্তীতে তাকে দ্রুত লাইফ সার্পোটে রাখা হলে রাত পৌনে ১১টার দিকে তিনি না ফেরার দেশে চলে যান।
মৃত্যুকাল তিনি স্ত্রী ও দুই সন্তান সহ অসংখ্য শুখাকাঙ্খি রেখে গেছেন।
বার্তাবাজার/অমি