বিশ্বে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা আড়াই কোটি ছাড়িয়েছে

বিশ্বব্যাপী প্রাণঘাতী করোনা শনাক্ত রোগীর সংখ্যা আড়াই কোটি ছাড়িয়ে গেছে। নতুন করে এই ভাইরাস থেকে সুস্থ হয়েছেন এক কোটি ৭৫ লাখ সাত হাজার ৫১৬ জন। করোনায় মোট মৃত্যু হয়েছে আট লাখ ৪৬ হাজার ৭৫৭ জনের।

আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডওমিটারের হিসাব মতে, রবিবার বাংলাদেশ সময় সকাল সাড়ে আটটা পর্যন্ত মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ৫১ লাখ ৬৪ হাজার ৮১৮ জন।

আক্রান্ত এবং মৃতের তালিকায় শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে ৬১ লাখ ৩৯ হাজার ৭৮ জন শনাক্ত হয়েছেন। মারা গেছেন ১ লাখ ৮৬ হাজার ৮৫৬ জন। সুস্থ ৩৪ লাখ ৮ হাজার ৭৯৯ জন।

ব্রাজিলে ১ লাখ ২০ হাজার ৪৯৮ জনের প্রাণ গেছে কভিড-১৯ রোগে। দেশটিতে মোট আক্রান্ত ৩৮ লাখ ৪৬ হাজার ৯৬৫ জন। সুস্থ ৩০ লাখ ৬ হাজার ৮১২ জন। তিন নম্বরে থাকা ভারতে প্রায় প্রতিদিন করোনা রোগী বাড়ছে। দেশটিতে মোট ৩৫ লাখ ৩৯ হাজার ৭১২ জন করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন, মৃত্যু ৬৩ হাজার ৬৫৭ জনের।

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর