আজ বিকেলে আ’লীগের মনোনয়ন বোর্ডের সভা

আজ বিকেলে বাংলাদেশ আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা গণভবনে অনুষ্ঠিত হবে। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এতে সভাপতিত্ব করবেন।

প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠিতব্য এই সভায় জাতীয় সংসদের ৫টি শূন্য আসনের উপনির্বাচনের প্রার্থী তালিকা চূড়ান্ত করা হবে। আওয়ামী লীগের উপদফতর সম্পাদক সায়েম খান এ তথ্য নিশ্চিত করেছেন।

১৭ আগস্ট থেকে ২৩ আগস্ট পর্যন্ত জাতীয় সংসদের পাঁচ শূন্য সংসদীয় আসনের উপনির্বাচনে দলীয় প্রার্থী মনোনয়নের জন্য বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি ও জমার কার্যক্রম চলে। মোট ১৪১ জন প্রার্থী দলীয় ফরম সংগ্রহ করেন

দলীয় সূত্রে জানা যায়, বোর্ডের এই সভা সরাসরি অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রীসহ আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সদস্যদের সঙ্গে আলাপ-আলোচনার ভিত্তিতে প্রার্থী তালিকা চূড়ান্ত করা হবে। মনোনয়ন যারা পাবেন তাদের নাম বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করা হবে। মনোনয়ন বোর্ডের সভা শেষে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তার বাসায় ভিডিও বার্তার মাধ্যমে বক্তব্য দিতে পারেন।

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর