সম্প্রতি গণবিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের প্রধান ড. বিজন কুমার শীলকে বরখাস্ত করা হয়েছে এমন একটি তথ্য ছড়িয়েছে বিভিন্ন মাধ্যমে। তবে সে খবরকে ‘মিথ্যা’ বলে দাবি করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ড. জাফরুল্লাহ চৌধুরী।
ড. বিজন শীল জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক। তবে সিঙ্গাপুরে চাকরির সময় তিনি বাংলাদেশের নাগরিকত্ব ছেড়ে দেন এবং সিঙ্গাপুরের নাগরিকত্ব গ্রহণ করেন।
গত ১ জুলাই ‘এমপ্লয়মেন্ট ভিসার মেয়াদ শেষ হয়েছে ড. বিজন শীলের। বর্তমানে ট্যুরিস্ট ভিসায় তিনি বাংলাদেশে অবস্থান করছেন। এ অবস্থায় ওয়ার্ক পারমিট না থাকায় তিনি গণবিশ্ববিদ্যালয়ে কাজ করতে পারছেন না।
এ বিষয়ে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী গণমাধ্যমকে জানান, এনবিআর থেকে বলা হয়েছে তার ‘এমপ্লয়মেন্ট ভিসা’ লাগবে। সেজন্য আবেদন করা হয়েছে। তাকে বরখাস্তের যে গুঞ্জন রটেছে সেটি মিথ্যা, ভিত্তিহীন। আমরা তার পেছনে ১০ কোটি টাকা ইনভেস্ট করেছি। তাকে কেনো স্যাক করতে যাবো? তিনি আমাদের সাথে কাজ করে খুশি। আমরাও তাকে নিয়ে সন্তুষ্ট।
প্রসঙ্গত, ড. বিজন শীল করোনাভাইরাসের অ্যান্টিবডি টেস্টের কিট উদ্ভাবনের মাধ্যমে আলোচনায় উঠে আসেন।
বার্তা বাজার / ডি.এস