তদবির করতে এসে ভুয়া উপসচিব আটক

বরগুনায় উপসচিব পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে একজনকে আটক করেছে পুলিশ। শনিবার সন্ধ্যায় তাকে আটক করে বরগুনা থানা পুলিশ।

বরগুনা থানা সূত্র জানায়, দুলাল নামে এক ব্যক্তি শনিবার দুপুরে বরগুনা পুলিশ সুপারের কার্যালয়ে এসে নিজেকে জ্বালানি মন্ত্রণালয়ের উপসচিব পরিচয় দিয়ে একটি মামলার তদবির করেন। আচরণে সন্দেহ হলে পুলিশ সুপার মো. মারুফ হোসেন ওই ব্যক্তি সম্পর্কে খোঁজ খবর নেন।

বিষয়টি বুঝতে পেরে এক পর্যায়ে দুলাল পুলিশ সুপার কার্যালয় থেকে সটকে পড়ার চেষ্টা করে। এসময় পুলিশ তাকে আটক করে।

বরগুনা থানার তদন্ত পরিদর্শক শহীদুল ইসলাম মিলন বলেন, আটক ব্যক্তির নাম মো. সাইফুল্লাহ মাহমুদ দুলাল, সে পাথরঘাটা উপজেলার চরদুয়ানীর দক্ষিণ জ্ঞানপাড়া এলাকার ৬ নং ওয়ার্ডের মৃত সুলতানের ছেলে। দুলালের বিরুদ্ধে থানায় মামলার প্রস্তুতি চলছে

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর