ফের করোনা আঘাত হেনেছে চেন্নাই সুপার কিংস শিবিরে। মহামারী এ ভাইরাসে এবার আক্রান্ত হলেন ঋতুরাজ গায়গোয়াড়। তার করোনা পরীক্ষার ফল পজিটিভ এসেছে। এর আগে পেসার দীপক চাহারের করোনা টেস্টের ফল পজিটিভ এসেছিল। চেন্নাইয়ের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে করোনা ধরা পড়ল ঋতুরাজ গায়কোয়াড়ের।
এর আগে করোনা আক্রান্ত হয়েছে দলটির ১৩ সদস্য। দুবাইয়ের বিমানে উঠার আগেই ভারতে করোনা টেস্ট করান চেন্নাইয়ের ক্রিকেটাররা। কিন্তু দুবাইয়ে গিয়ে সেখানে নেগেটিভ আসলেও আবুধাবীতে গিয়ে করোনাভাইরাসে আক্রান্ত চেন্নাইয়ের বেশিরভাগ সদস্য। সংক্রমণ কতজনের মধ্যে ছড়িয়েছে তা নিয়েও তৈরি হয়েছে জল্পনা। ফলে অন্যান্য দল অনুশীলন শুরু করলেও, ধোনির চেন্নাই সুপার কিংসকে ফের চলে যেতে হচ্ছে আইসোলেশনে। একইসঙ্গে কঠিন চ্যালেঞ্জের মুকে পড়ে গেল আইপিএলও।
কেএস/বার্তাবাজার