খুন হলেন রায়নার চাচা

হঠাৎ করেই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ফ্র্যাঞ্চাইজি চেন্নাই সুপার কিংসের প্রধান নির্বাহী কে এস বিশ্বনাথান কর্তৃক সংবাদ আসে, আইপিএল না খেলেই দেশে ফেরত আসছেন সুরেশ রায়না। পারিবারিক কারণে ফিরে যাচ্ছেন রায়না এমনটাই জানানো হয়েছিল বিশ্বনাথন মারফত।

অবশেষে জানা গেল পরিবারে কি এমন ঘটলো যে ফিরে যেতে হল রায়নাকে। ভারতীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে জানা গেছে, পাঞ্জাবের পাঠানকোট জেলায় ডাকাতদের আক্রমণের শিকার হয়ে সুরেশ রায়না-র এক চাচা মামা মারা গেছেন। সেই সঙ্গে পরিবারের চার সদস্য আহত হয়েছেন। ধারণা করা হচ্ছে এই ঘটনার জের ধরেই দেশে ফিরে আসছেন চেন্নাই সুপার কিংসের এই ব্যাটসম্যান।

নিহতের পরিচয় নিশ্চিত করেছেন রায়নার আরেক চাচা এবং নিহতের বড় ভাই শ্যামলাল। সেই সঙ্গে তিনি জানান, ‘আশা করা হচ্ছে রায়না গ্রামে আসবেন।’

কেএস/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর