ভারতের জেল থেকে মুক্তি পাচ্ছেন ২৫ বাংলাদেশি

ভারতের আসাম রাজ্যের ধুবড়ি জেলহাজত থেকে মুক্তি পাচ্ছে ২৫ বাংলাদেশি। মূলত ফরেনার্স আইনে দায়ের করা মামলা প্রত্যাহার (কলঅফ) করায় তাদের মুক্তির আদেশ দিয়েছেন আদালত।

২৫ বাংলাদেশী মুক্তির বিষয়ে আজ(শনিবার) ধুবড়ি আদালত এ আদেশ দিয়েছেন বলে জানিয়েছেন কুড়িগ্রামের পাবলিক প্রসিকিউটর ও বাংলাদেশ-ভারত বর্ডার ভিকটিম রেসকিউ কমিটির আহ্বায়ক এসএম আব্রাহাম লিংকন।

এসময় তিনি জানান, শনিবার সন্ধ্যা ৭ টার দিকে গৌহাটিস্থ বাংলাদেশের সহকারী হাই কমিশনার তানভীর মনসুর এবং ধুবড়ি আদালতের আইনজীবী ও আসাম টিউবিনের সম্পাদক রাজর্ষী দাসগুপ্ত আদালতের আদেশের বিষয়টি তাকে নিশ্চিত করেছেন। এদেরমধ্যে ওই জেলহাজতে থাকা একজনের মৃত্যু হয়েছে বলে জানা যায়। মৃত ব্যাক্তির নাম বকুল মিয়া। অবশিষ্ট ২৫ জন এখনও জেলহাজতে রয়েছেন।

কেএস/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর