পুরো রাস্তা জুড়েই যেন ময়লার পাহাড়। যে কারো দৃষ্টি কেঁড়ে নিবে রাজধানীতে রাস্তার পাশে ছোট ছোট পাহাড়ী টিলা দেখে। বস্তা ভর্তি ময়লা ভ্যানে করে কিছুক্ষন পর পর রাস্তায় ময়লা ফেলছে পরিচ্ছন্ন কর্মীরা। রাজধানীর গাবতলী থেকে শুরু করে বাবুবাজার ব্রীজ পর্যন্ত এমন দৃশ্য বিরাজমান।
রাজধানী ঢাকাকে মহানগর ঘোষণা করে দুইভাগে ভাগ করে দক্ষিন সিটি কর্পোরেশন ও উত্তর সিটি কর্পোরেশনে বিভক্ত করা হয়েছে। জনদূর্ভোগের কথা চিন্তা করে রাস্তায় যানজট কমাতে রাস্তা প্রশস্ত করতে সরকার উদ্যোগ নিয়ে রাস্তা বর্ধিত করাসহ অবৈধ স্থাপনা যেন না করতে পারে সেদিকে নজর দিয়েছে এই দুই সিটি কর্পোরেশন। কিন্তু এই দুই সিটি কর্পোরেশনের আওতাভুক্ত রাজধানীর বুড়িগঙ্গা ও তুরাগ নদীর কোল ঘেঁষে গাবতলী থেকে বাবুবাজার পর্যন্ত বেড়িবাঁধে কোটি কোটি টাকা খরচ করে রাস্তা তৈরি করেছে সরকার। বর্তমানে বেড়িবাঁধের এই সড়কের বেহাল দশা। বাসা বাড়ির ময়লা রাস্তা দখল করে তৈরি করছে যানজট। পরিবেশ নষ্ট করে দূগর্ন্ধ ছড়াচ্ছে পুরো এলাকাজুড়ে।
বেড়িবাঁধের এই রাস্তার দিয়ে প্রতিনিয়ত যাতায়াত করে শিশু থেকে শুরু করে নানান বয়সী মানুষ। ফলে সহ্য করতে হচ্ছে ময়লা আবর্জনার বিষাক্ত দূর্গন্ধ। এলাকাবাসীর অভিযোগ, ভোর থেকে শুরু করে রাত পর্যন্ত সারাদিন ধরেই সিটি কর্পোরেশনের ভ্যানগুলো রাস্তার পাশে ময়লা ফেলে যায়। রাস্তার পাশে ময়লা ফেলতে ফেলতে এখন রাস্তার উপর ময়লা ফেলা শুরু করেছে।বাসা বাড়ির এই ময়লায় এখন আমরা রাস্তাটাও হারাতে বসেছি। রাস্তায় ময়লা ফেলার কারণে এই এলাকায় জানজটের ভোগান্তি তো আমাদের জন্য বোনাস আছেই।
এ বিষয়ে ঢাকা দক্ষিন সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রধান বর্জ্য ব্যবস্থপনা কর্মকর্তা এয়ার কমডোর মোঃ বদরুল আমিন বার্তা বাজারকে জানান, বিষয়টি আমরা জানতে পেরেছি। সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিষয়টি জানিয়ে এ বিষয়ে আমরা যথাযথ ব্যবস্থা নিয়ে আমরা একটি সমাধান খু্জে বের করবো।
বার্তা বাজার / ডি.এস