সংসদীয় আসনের উপনির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। আজ (শনিবার) বিকেলে দলটির স্থায়ী কমিটির ভার্চুয়াল সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। আগামীকাল(রোববার) শুরু হবে মনোনয়ন ফরম বিক্রি। কাল পাবনা-৪ উপনির্বাচনের মনোনয়ন ফরম দলীয় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে বিক্রি করা হবে বলে জানা যায়।
নির্বাচন কমিশনের পূর্ব ঘোষণা অনুযায়ি পাবনা-৪ আসনের ভোট অনুষ্ঠীত হবে আগামী ২৬ সেপ্টেম্বর। স্থায়ী কমিটির বৈঠক শেষে রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়। রোববার নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে (সকাল ১০টা থেকে বিকেল ৫টা) এ আসনের দলের মনোনয়ন ফরম বিক্রি করা হবে। সোমবার দুপুর ২টার মধ্যে উক্ত ফরম জমা দিতে হবে।
আজ বিকেল আড়াই ঘণ্টা ধরে চলা এই বৈঠকে লন্ডন থেকে যোগ দেন দলটির ভারপ্রাপ্ত চেয়্যারম্যান তারেক রহমান। এছাড়াও নিজ নিজ বাসা থেকে অংশ নেন-মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান ও ইকবাল হাসান মাহমুদ টুকু।
কেএস/বার্তাবাজার