‘মাইরের ওপর কোনো আইন নাই’

সবার উপরে মাইর, তার ওপর কোনো আইন নাই বলে মন্তব্য করেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য মো. আয়েন উদ্দিন। নিজ আসনের মোহনপুর উপজেলায় সাংবাদিকতা আড়ালে যারা চাঁদাবাজি, মাদকব্যাবসার সঙ্গে যারা জড়িত এবং মাদকাসক্ত তাদের উদ্দেশ্য করে এ কথা বলেন তিনি।

২৭ আগস্ট (বৃহস্পতিবার) রাতে শোক দিবস উপলক্ষেকেশরহাট পৌরসভায় আয়োজিত এক জনসভায় এসব বলেন আয়েন উদ্দিন। এসময় জনসভায় সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনি মাদকের ব্যবসা করবেন, নিরাপদে মাদক সেবন করবেন— আগে তাদের বাইবেন (বাঁধবেন) কিন্তু।… কত বড় সাংবাদিক আমি দেখতে চাই।… আপনি মানুষেরে ভয় দেখাবেন, আপনি বলবেন এই কথাটি লিইখ্যা দিবো, পেপারে দিয়ে দিব, ফেসবুকে দিয়ে দিবো…।’

তিনি আরও বলেন, ‘ বাংলাদেশে তথ্য সন্ত্রাস আইন করা হয়েছে। এ আইন কিন্তু কঠিন আইন। আর তার চেয়ে বড় আইন আছে এই জনগণ। কিলের ওপর, মাইরের ওপর কোনো আইন নাই। এমন মাইর, এমন ধাতানি দিবেন যাতে ওই গদি ফেলে যেতে বাধ্য হয়।’

জনসভায় এমন বক্তব্যের বিষয়ে জানতে চাইলে আইন প্রণেতা মো. আয়ন উদ্দিন বলেন, ‘আমার বক্তব্যটি কেবলমাত্র তাদের উদ্দেশে যারা সাংবাদিকতার নামে বিভিন্ন অপরাধ করে থাকে।’ তিনি আরও বলেন, ‘আমি সত্যিকারের নিবেদিতপ্রাণ সাংবাদিকদের সম্মান রক্ষার জন্য এই বক্তব্য দিয়েছি।’

কেএস/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর