চট্টগ্রামে বিএনপি নেতা জিয়াউর রহমান জিয়ার বাসা থেকে নারী-পুরুষ ছয়জনকে অসামাজিক কার্যকলাপের দায়ে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার রাতে ডবলমুরিং থানার আজু শাহ মাজারের পাশে জিয়াউর রহমানের চারতলা ভবনের একটি ফ্ল্যাট থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার হল- নাসরিন আক্তার, মিম চাকমা, মুক্তা, আক্তার হোসেন, আবুল হোসেন ও মোঃ রাজু।
ওই ভবনের মালিক জিয়াউর রহমান জিয়া নগরের ২৮ নম্বর পাঠানতলী ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক। তিনি জানান, ওই ফ্ল্যাট একজনকে ভাড়া দেয়া হয়েছে কিন্তু অসামাজ্জিক কার্যকলাপের বিষয়ে তিনি কিছু জানেন না।
ডবলমুরিং থানার এসআই নুরুল ইসলাম বলেন, গোপন তথ্যোর ভিত্তিতে ওই ফ্ল্যাটে অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপের দায়ে ছয় নারী-পুরুষকে গ্রেফতার করা হয়েছে।
ওসি এ.কে.এম মহিউদ্দিন বলেন, এই অসামাজিক কার্যকলাপে বাড়ির মালিক বিএনপি নেতা জিয়াউর রহমান জড়িত আছে কি না তা জানার চেষ্টা করা হচ্ছে।
বার্তা বাজার কে.কে