‘বঙ্গবন্ধুর এক খুনিকে দ্রুতই ফেরানো হবে’

বঙ্গবন্ধুর পলাতক খুনিদের মধ্যে একজনকে দেশে নিয়ে আসার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। আজ শনিবার দুপুরে টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধীতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এ কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী।

এসময় তিনি বলেন, ‘বঙ্গবন্ধুর পাঁচ খুনির মধ্যে আমরা দুইজনকে ফিরিয়ে আনার চেষ্টা করছি। এদের মধ্যে একজনকে দ্রুত দেশে ফিরিয়ে আনার ব্যাপারে আমরা আশাবাদী। তাকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে। অন্যজনকে ফিরিয়ে আনার জন্য কিছু আইনি মারপ্যাঁচ রয়েছে। কিন্তু তাকেও ফিরিয়ে আনার জন্য যেসব পদক্ষেপ নেওয়া দরকার আমরা তাই করছি।’

মন্ত্রী আরও বলেন, মুজিববর্ষেই জাতির পিতা বঙ্গবন্ধুর একজন খুনিকে বিচারের মুখোমুখি করতে পারব। বাকি তিন খুনির মধ্যে কে কোথায় আছে বা কি নামে আছে তার সঠিক কোন তথ্য নেই। আমরা সকল মিশনকে পত্র লিখেছি, তাদের সঙ্গে কথা বলেছি। যাতে আমরা পলাতক খুনিদের শনাক্ত করতে পারি।’

কেএস/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর