স্বামীকে হত্যার চেষ্টা, পরকীয়া প্রেমিকসহ স্ত্রী গ্রেফতার

মাদারীপুরে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আহম্মেদ হাওলাদারকে হত্যাচেষ্টা মামলায় পরকীয়া প্রেমিকসহ স্ত্রীকে গ্রেফতার করা হয়েছে। মাদারীপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ ইলিয়াসের স্ত্রী মিলি আক্তারকে।

শুক্রবার রাতে মিলি আক্তারকে রাজধানীর মিরপুরের মনিপুর এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় পৃথক স্থান থেকে সাইদুর রহমান জাহিদ নামে মিলির পরকীয়া প্রেমিককেও গ্রেফতার করা হয়। পরে মাদারীপুর পুলিশ সুপারের বাসায় মিলি ও জাহিদকে আনা হয়।

পুলিশ ও মামলার সূত্র জানায়, চলতি মাসের ২০ তারিখ ভোররাতে ইলিয়াস আহম্মেদকে ঘুমন্ত অবস্থায় স্ত্রী মিলি আক্তার মসলা বাটার শিল দিয়ে মাথায় গুরুতর আঘাত করেন। ইলিয়াসকে গুরুতর আহতাবস্থায় মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। ইলিয়াসের অবস্থা আরো অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে ঢাকার একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসা নেন ইলিয়াস। এ ঘটনায় ইলিয়াস গত ২৩ আগস্ট নিজে বাদী হয়ে থানায় স্ত্রী ও অজ্ঞাতনামা পাঁচ জনের নাম উল্লেখ করে একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করেন।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল হান্নান মিয়া বলেন, স্বামীকে হ’ত্যাচেষ্টা মামলায় স্ত্রী মিলি ও তার পরকীয়া প্রেমিক জাহিদকে ঢাকা থেকে গ্রেফতার করা হয়েছে। মিলি ও তার পরকীয়া প্রেমিক জাহিদকে পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদ চলছে। জিজ্ঞাসাবাদ শেষে তাদেরকে আদালতে তোলা হবে।

পুলিশ সুপার আরও বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সাইদুর রহমান জাহিদের সাথে ফেসবুকের মাধ্যমে মিলির পরিচয় হয়। মিলির পরকীয়া প্রেমিক জাহিদ সন্দীপের বাসিন্দা। দাম্পত্য জীবনে কলহ, তর্কবিতর্কের কারণেই শিল দিয়ে স্বামীর মাথায় আঘাত করেন বালে প্রাথমি জিজ্ঞাবাদে মিলি জানিয়েছেন। ইলিয়াসকে আঘাত করেই মিলি ঢাকায় এসে একজনের বাসায় আত্মগোপনে ছিলেন।

বার্তা বাজার কে.কে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর