চীনের উত্তরাঞ্চলীয় শানঝি প্রদেশে একটি রেস্তোরাঁ ধসের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ১৩ জন নিহত ও অর্ধশত মানুষ আহত হয়েছে। স্থানীয় সময় শনিবার সকালে জিয়ানফেন পল্লীতে ওই দোতলা রেস্তোরাঁটি ধসে পড়ে। ধসের বিষয়টি নিশ্চিত করে খবর আরব নিউজ।
এসময় ঘটনাস্থল থেকে থেকে ১৩ জনের মরদেহ উদ্ধার করা হয়। এছাড়া কমপক্ষে ৪৩ জনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। আহতদের মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। উদ্ধার কাজে ৭ শতাধিক কর্মী অংশ নেয়।
তবে ভবনটি ধসে পড়ার নির্দিষ্ট কোন কারণ জানা যায়নি। উদ্ধারকর্মীরা ধ্বংসস্তুপের নিচে এখনও তল্লাশি চালিয়ে যাচ্ছেন।
কেএস/বার্তাবাজার