করোনা রোগীদের সেবা করছেন স্বেচ্ছাসেবক নাহিদ

ভিক্ষুক পূনর্বাসণসহ অসহায় অবহেলিত মানুষের পাশে থাকা স্বেচ্ছাসেবী সংগঠন জাগো বগুড়া এখন প্রাণঘাতী করোনা ভাইরাস আক্রান্ত রোগীদের সেবায় এগিয়ে এসেছে। সংগঠনের সদস্য কামরুল হাসান নাহিদ দিনরাত করোনা আক্রান্ত রোগীদের পাশে থেকে তাদের সেবা দিয়ে যাচ্ছেন।

প্রায় দেড়মাস ধরে নিঃস্বার্থভাবে করোনা রোগীদের সেবা দিয়ে যাওয়া জাগো বগুড়ার এই সদস্য বর্তমানে সরকারি আজিজুল হক কলেজের করোনা আক্রান্ত অধ্যক্ষ প্রফেসর শাহজাহান আলীর সেবা করছেন।

নিজের জীবনের তোয়াক্কা না করে মানবসেবায় নিবেদিত সেচ্ছাসেবক নাহিদ জানান, এ পর্যন্ত বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল,টিএমএসএস ও মোহাম্মদ আলী হাসপাতালে ৪৫ জন করোনা রোগীর সেবা করেছেন তিনি।

এত রোগীর সেবা করে আপনি অসুস্থ হননি কখনো? এমন প্রশ্নের জবাবে নাহিদ জানান, আল্লাহর রহমতে এখন পর্যন্ত কোন রকম সমস্য ছাড়াই ভালো আছি। আমার জন্য আপনারা দোয়া করবেন। আল্লাহ যেন আমাকে সুস্থ রাখেন। তাহলে আরো অনেক রোগীর সেবা করতে পারবো।

এব্যাপারে সংগঠনের সভাপতি আতিক রহমান বলেন, নাহিদের মতো আমাদের বেশ কিছু প্রকৃত মানবপ্রেমিক স্বেচ্ছাসেবী আছে। যাদের জন্য আমরা গর্বিত। করোনা আক্রান্ত হওয়ার কথা শুনলে যেখানে পরিবারের লোকজন পর্যন্ত আতঙ্কে নিজেদের আলাদা রাখেন। সেখানে নাহিদের মতো যুবকরা তাদের সেবায় কাজ করছে। এটি নি:সন্দেহে প্রশংসার দাবি রাখে।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর