পাবনা সুজানগর উপজেলার হাটখালী ইউনিয়নের স্বেচ্ছাসেবী সংগঠন মানবসেবা ফাউন্ডেশনের চেয়ারম্যানকে পিটিয়ে আহত করেছে ইউপি চেয়ারম্যানের লোকজন। আজ সকাল ১১টায় কামালপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের জমি দখল করে দোকান নির্মাণ করার চেষ্টা করলে মানবসেবা ফাউন্ডেশনের চেয়ারম্যান ওমর ফারুক হোসেন বাধা দেন।
পরে চেয়ারম্যানের ছেলে সাইফুল বিশ্বাসে নির্দেশে চেয়ারম্যানের চাচাতো ভাই তোয়াজ আলী বিশ্বাস, নায়েব আলী বিশ্বাস, হালিম বিশ্বাসসহ ৮/১০জন মিলে তাকে লাটিসোটা নিয়ে এলোপাতাড়ি মারধর করে। এলাকাবাসী ঘটনাস্থল থেকে ফারুককে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করে। বর্তমানে সে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
ফারুক হোসেন জানান, কামালপুর উচ্চ বিদ্যালয়ের মাঠ দখল করে দোকার নির্মাণ করার ব্যপারে ৯৯৯ অভিযোগ করেও কোন সুরুহা হয়নি এলাকাবাসী ও সুশীল সমাজের।
তিনি আরো জানান, বর্তমান চেয়ারম্যানে বিরুদ্ধে করোনাকালীন সময় সাধারণ মানুষরে ভিজিএফএর চাল চুরির অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে এবং সরকারী জায়গা দখল করারও অভিযোগ রয়েছে তার, এব্যাপারে তার বিরুদ্ধে কথা বললে চেয়ারম্যানে পোষা সন্ত্রাসী দিয়ে মারপিট ও প্রণহানীর হুমকি দেয়।
এঘটনায় সুজানগর থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানান ফারুক হোসেন।
তবে হাটখালী ইউনিয়নের চেয়ারম্যান হাবিবুর রহমান এ বিষয়ে কোন মন্তব্য করতে রাজি হননি। তবে তিনি জানান, মারধরের ঘটনা সত্য না মিথ্যা তা খতিয়ে দেখা হবে।
এবিষয়ে জানতে সুজানগর থানার ওসির মুঠোফোনে একাধিকবার কল দেয়া হলেও রিসিভ না করায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
বার্তা বাজার / ডি.এস