ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সদর ইউনিয়নের চালিনগর গ্রাম থেকে চম্পা বেগম (২৮) নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
লাশ উদ্ধারকারী কর্মকর্তা এসআই কাজী রিপন বলেন, শনিবার (২৯ আগস্ট) সকালে চালিনগর গ্রামের ইনামুল শেখের স্ত্রী চম্পা বেগম স্বামীর সাথে ঝগড়া করে নিজ বসত ঘরের আড়ার সাথে কাপড় দিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ফরিদপুর মর্গে প্রেরণ করা হয়েছে।
এ ঘটনায় নিহত চম্পার বাবা কালা শেখ বাদি হয়ে ইউডি মামলা করেছে। মামলা নম্বর ২৬।
বার্তা বাজার / ডি.এস