সাইপ্রাস বিএনপি ও যুবদলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

সাইপ্রাসের রাজধানী নিকোশিয়াতে সাইপ্রাস বিএনপি ও যুবদলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) স্থানীয় সময় রাত ৯টায় সাইপ্রাস বিএনপির আহ্বায়ক সুজন ভূঁইয়ার সভাপতিত্বে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

করোনা পরিস্থিতির কারণে ক্ষুদ্র পরিসরে এ সম্মেলনের আয়োজন করা হয়। উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাইপ্রাস বিএনপির প্রধান উপদেষ্টা মোজাম্মেল হোসেন তারেক। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাইপ্রাস বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক সারোয়ার আলম টুটুল, যুগ্ম আহ্বায়ক জনাব সুলতান মাহমুদ, যুগ্ম আহ্বায়ক রবিন তালুকদার, সাইপ্রাস যুবদলের সিনিয়র সদস্য জনাব একে নীরব ও আবদুল্লাহ শাহনেওয়াজ এবং লন্ডন থেকে টেলিকনফারেন্সে উক্ত সম্মেলনে বক্তব্য রাখেন সাইপ্রাস বিএনপির উপদেষ্টা মাহমুদ উল্লা হান্নান।

বক্তারা উক্ত সম্মেলনে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিচারণ করেন এবং দেশ গঠনে তার অবদানের পর্যালোচনা করেন। এছাড়াও করোনা বিপর্যয়ের ফলে ক্ষতিগ্রস্হ প্রবাসী বাংলাদেশি এবং একই সাথে নর্থ সাইপ্রাস থেকে সাউথ সাইপ্রাসে পাড়ি জমানো অনিয়মিত অভিবাসীদের সাহায্যার্থে উক্ত সম্মেলনে কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়। সাইপ্রাস বিএনপির আহবায়ক সুজন ভূঁইয়া এ সময় বলেন বিশ্বের যে কোনও প্রান্ত থেকে সাইপ্রাসে আগত বাংলাদেশি প্রবাসীদের কল্যাণার্থে তিনি এবং সাইপ্রাস বিএনপি সর্বদা বদ্ধ পরিকর।

অনুষ্ঠান শেষে সাইপ্রাস যুবদলের কমিটি ঘোষণা করা হয়। একে নিরবকে সাইপ্রাস যুবদলের আহবায়ক করে
কমিটিতে প্রথম যুগ্ম আহবায়ক হিসেবে মনোনীত হন আব্দুল্লাহ শাহনেওয়াজ, যুগ্ন আহবায়ক নয়ন হোসেন, ফরহাদ হোসেন রাজ, মেহেদী হাসান, শামীম চৌধুরী, এস এম ফেরদৌসসহ ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করেন সাইপ্রাস বিএনপির আহ্বায়ক সুজন ভুঁইয়া। এছাড়াও সারা সাইপ্রাসে বিএনপি ও যুবদলের কমিটি শীঘ্রই ঘোষণা করা হবে বলে জানান সুজন ভুঁইয়া।

পরিশেষে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার আরোগ্য কামনা করে দোয়া ও মোনাজাতের মাধ্যমে উক্ত সম্মেলনের সমাপ্তি ঘোষণা করা হয়।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর