অ্যান্টিবডি টেস্টের অনুমতি দিলে বাংলাদেশ পৃথিবীতে নাম করতো : জাফরুল্লাহ

দেশে করোনা শনাক্তের জন্য অ্যান্টিবডি টেস্ট করার অনুমতি দেয়নি সরকার। তবে অ্যান্টিবডি টেস্ট করতে দিলে বাংলাদেশ পৃথিবীতে নাম করতো বলে মন্তব্য করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী।

আজ(শনিবার) ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতালের করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের জন্য আরটি-পিসিআর পরীক্ষা কার্যক্রম উদ্বোধনের সময় এ কথা বলেন গণস্বাস্থ্যের এই ট্রাস্টি।

জাফরুল্লাহ বলেন, ‘আমরা টেস্টের পাশাপাশি গবেষণায় মনোযোগী হচ্ছি। ইতিমধ্যে ৫০ লাখ টাকা সংগ্রহ করেছি শুধু গবেষণা করার জন্য। আমরা সর্বোচ্চ কোয়ালিটি মেইনটেইন করছি। বাংলাদেশ সারাবিশ্বে নাম করেছে তার ওষুধনীতির কারণে। একইভাবে বাংলাদেশ পৃথিবীতে নাম করতো, যদি অ্যান্টিবডি টেস্টের অনুমতি দিতো।’

এসময় তিনি আরও বলেন, ‘দুই মাস আগে চায়না যখন ভ্যাকসিন ট্রায়াল করতে চাইলো, আমি তখনই বললাম আজই ট্রায়াল করেন। তাহলে দেশের লোক উপকৃত হতো। সবছেয়ে বড় কথা আমাদের জ্ঞান বৃদ্ধি পেত, আমারা কিছূ শিখে নিতে পারতাম।’

কেএস/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর