সরিষাবাড়ীতে বিট পুলিশিং কার্যক্রমের উদ্বোধন

‘মুজিব বর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার’এই স্লোগানকে সামনে রেখে জামালপুরের সরিষাবাড়ীতে বিট পুলিশিং কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। শনিবার বিকেলে সরিষাবাড়ী থানা পুলিশের আয়োজনে উপজেলার ৮ নং মহাদান ইউনিয়ন পরিষদ সংলগ্ন এ বিটের উদ্ভোধন করা হয়।

এসময় সরিষাবাড়ী থানার ওসি আবু মোঃ ফজলুল করিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলার অতিরিক্ত পুলিশ সুপার সীমা রানী সরকার,

এ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহ শিবলী সাদিক, মহাদান ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আজমত আলী মাষ্টার, ইউপি চেয়ারম্যান আনিছুর রহমান জুয়েলসহ স্থানীয় ইউপি সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর