ব্রাজিলিয়ান ক্লাবের ঘোষণা, মেসিকে কিনে নিয়েছি

মেসি বার্সাতে থাকছেন না তা সবারই জানা। ইংল্যান্ডের ম্যানসিটিই হতে পারে মেসির গন্তব্য। সিটির সাথে এরই মধ্যে বিষয়টা অনেকদুর এগিয়ে গেছে।

তবে এরই মাঝে ঘটে গেল আরেক ঘটনা। প্রথম কোনো ফুটবল ক্লাবের ওয়েবসাইট হ্যাক করলো হ্যাকাররা। ব্রাজিলিয়ান দ্বিতীয় বিভাগে খেলা বেল হরাইজন্তের ক্লাব ক্রুজেইরোর ওয়েবসাইট থেকে ঘোষণা দেয়া হয়, ‘আমরা মেসিকে কিনে নিয়েছি। তার সঙ্গে আমাদের চুক্তি হয়ে গেছে।’

গতকাল রাতের এই নিউজ ফুটবল বিশ্বের জন্য রীতিমতো অবাক করার বিষয় ছিলো। যদিও ব্রাজিলিয়ান ক্লাবটি বিষয়টি বুঝতে পেরে সঙ্গে সঙ্গেই তাদের ওয়েবসাইট থেকে ঘোষণাটি সরিয়ে ফেলে এবং ঘোষণা দেয়, যারা এ কাজের সঙ্গে যুক্ত, তাদেরকে কঠোর আইনের আওতায় আনা হবে।

কেএস/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর