‘মোশতাকের মন্ত্রীসভার ২৩ মন্ত্রীর ২২ জনই ছিল বাকশালের’

খন্দকার মোশতাকের কেবিনেটের ২৩ জন মন্ত্রীর মধ্যে ২২ জনই বাকশালের মন্ত্রী ছিলেন বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

আজ শনিবার (২৯ আগস্ট) দুপুরে জাতীয় প্রেসক্লাবে ‘জাতীয় মুক্তিযোদ্ধা প্রজন্ম ৭১’ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ১৫ আগস্টের সময় জিয়াউর রহমান সেনাবাহিনীর দ্বিতীয় কর্মকর্তা ছিলেন। কিন্তু ১৫ আগস্ট রাত পর্যন্ত যারা মন্ত্রী ছিলেন তারা গিয়ে শপথ নিলেন খন্দকার মোশতাকের কেবিনেটে। খন্দকার মোশতাকের কেবিনেটের তেঁইশ জন মন্ত্রীর মধ্যে ২২ জনই বাকশালের মন্ত্রী ছিলেন। শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাকশালের মন্ত্রিসভা ছিল। সেই মন্ত্রিসভার মন্ত্রীরা মোশতাকের কেবিনেটে শপথ নিলেন। সেনা, নৌ ও বিমানবাহিনীর তিনজন প্রধান খন্দকার মোশতাকের কাছে গিয়ে আনুগত্য করলেন। জিয়াউর রহমান তো যাননি।

রিজভী বলেন, আওয়ামী লীগের ইতিহাসে বাকশাল-দুর্ভিক্ষ শুধু এগুলোই আছে। তাদের ইতিহাসে শুধু বিরোধী দলের ওপর নিপীড়ন নির্যাতন, মানুষ হত্যা, বিচারবহির্ভূত হত্যা। তার জন্য বিএনপির প্রতি তাদের এত বিদ্বেষ।

তিনি আরও বলেন, ৫ আসনে নির্বাচন করে আওয়ামী লীগের নেত্রী ২ আসনে পরাজিত হয়েছেন আর দেশনেত্রী বেগম খালেদা জিয়া ৫টি আসনেই নির্বাচিত হয়েছেন। এই যে ব্যক্তিগত জনপ্রিয়তা, এই যে বিপুল জনপ্রিয়তা এটা কখনোই শেখ হাসিনা পছন্দ করতে পারেননি। গণতন্ত্র বিজয়ের আন্দোলনের যে চ্যাম্পিয়নশিপ বেগম খালেদা জিয়া অর্জন করেছেন সেখানে একজন বিশ্বাসঘাতক হিসেবে আওয়ামী লীগ এবং তার নেত্রী প্রতিষ্ঠা লাভ করেছে। দেশের জনগণের কাছে গিয়ে যে সকল অঙ্গীকার করেছেন তা রক্ষা করেছেন দেশনেত্রী বেগম।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর