ভোলায় সমবায় ব্যাংক এর ৯০তম সম্মেলন অনুষ্ঠিত

ভোলায় সমবায় ব্যাংক লিঃ এর ব্যবস্থাপনা কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আজ (শনিবার) বেলা ১১টায় জেলা কার্যালয়ে সম্মেলনে র মাধ্যমে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয় সিরাজুল ইসলাম খাঁন।

এসময় মো: মাইনুল ইসলাম জুয়েল কে সহ-সভাপতি করে একটি জেলা কমিটি ঘোষণা করা হয়।

কমিটি ঘোষণা দেওয়ার পরে ভোলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অমিতাভ রায় অপুর নেতৃত্বে সাংবাদিকবৃন্দ জেলা সমবায় ব্যাংক লিঃ এর নবনিযুক্ত কমিটিকে ফুলের মাধ্যমে সম্বর্ধনা জানায়।

এ সময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, সিনিয়র সাংবাদিক মোকাম্মেল হক মিলন, শহীদ তালুকদার, এনটিভির ভোলার স্টাফ রিপোর্টার আফজাল হোসেন,ভোলা নিউজের প্রকাশক সম্পাদক এ্যাড মনিরুল ইসলাম, একুশে টেলিভিশনের ভোলা জেলা প্রতিনিধি মেজবাহ উদ্দিন শিপু, ভোলার সংগীতজগতের প্রিয় মুখ তানহা তালুকদার বাঁধন, দৈনিক কালবেলার ভোলা প্রতিনিধি মনিরুল ইসলাম, সাংবাদিক সিদ্দিকউল্লাহ, গ্লোবাল টেলিভিশনের জেলা প্রতিনিধি অনিক আহম্মেদ, ভোলার বাণীর স্টাফ রিপোর্টার ইয়ামিন হোসেন,ভোলা নিউজ এর স্টাফ রিপোর্টার মঞ্জু ইসলাম, টিপু সুলতানপ্রমুখ।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর