একাত্তরের ৪নং সেক্টরের কমান্ডার, বীর উত্তম মেজর জেনারেল (অব.) চিত্তরঞ্জন দত্তে্র মরদেহ যুক্তরাষ্ট্র থেকে দেশে আনা হচ্ছে। আগামী সোম অথবা মঙ্গলবার এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে মরদেহ দেশে আনা হবে বলে জানা গেছে।
আজ (শনিবার) জেনারেল দত্ত জাতীয় নাগরিক কমিটির সমন্বয়ক রাণা দাশগুপ্ত স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয় , সি আর দত্তের মরদেহ আমেরিকার ফ্লোরিডা থেকে দেশে ফিরিয়ে এনে তাকে সর্বোচ্চ সামরিক সম্মাননা ও যথাযথ রাষ্ট্রীয় মর্যাদায় তার শেষকৃত্যানুষ্ঠানের প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে।
গত ২৫ আগস্ট সকাল ৯ টার দিকে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সি আর দত্ত মৃত্যুবরণ করেন। তার বয়স হয়েছিল ৯৩ বছর।
বার্তাবাজার/এসজে