রাজধানীর মিটফোর্ড হাসপাতাল থেকে মাদক মামলার আসামি মিন্টু (২৮) পালিয়ে যাওয়ার ১০ ঘন্টা পর তাকে পুনরায় আটক করা হয়। আজ শনিবার দুপুরের পর তাকে উদ্ধার করা হয়।
ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার মাহবুবুল ইসলাম বলেন, বাবুবাজার সেতু এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। ওই যুবক মানসিক সমস্যায় ভুগছিলেন।
কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারে গতকাল শুক্রবার তার শরীর খারাপ হওয়ায় ওই দিনই রাজধানীর মিটফোর্ড হাসপাতাল ভর্তি করা হয়। পরে ভোরে বাথরুম যাওয়ার কথা বলে সে পালিয়ে যায়।
আসামির পলায়নের ঘটনায় তিনজন কারারক্ষীকে সাময়িক বরখাস্ত করা হয় বলেও ঢাকার জেল সুপার ইকবাল কবীর চৌধুরী।
বার্তাবাজার/কে.জে.পি