জামালপুরের সরিষাবাড়ীতে ধর্ম মন্ত্রণালয়ের অনুদান ফরম বিতরণ করা হয়েছে। আজ (শনিবার) সকালে উপজেলার আওনা ইউনিয়নের ২৮টি মসজিদ কমিটির সভাপতি ও সম্পাদকের হাতে এ অনুদানের ফরম দেওয়া হয়।
জানা যায়, যুক্তরাষ্ট্রে নবনিযুক্ত বাংলাদেশ দূতাবাসের কমার্শিয়াল কাউন্সিলর (প্রধানমন্ত্রীর সদ্য সাবেক প্রটোকল অফিসার-১) এস.এম খুরশিদ উল আলমের সহযোগিতায় এই অনুদান মন্জুর করা হয়।
অনুদানের ফরমগুলো বিতরণ করেন আওনা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইনামুল হক সোহেল মাষ্টার।
এসময় উপস্থিত ছিলেন, রুপালী ব্যাংকের সাবেক শাখা ব্যাবস্থাপক মোঃ মোজাফফর হোসেন মুকুল, বীরমুক্তিযোদ্ধা মোঃ হাবিবুর রহমান মাস্টার, বাটকামারি স্কুলের প্রধান শিক্ষক মোঃ সিরাজুল ইসলাম, বিভিন্ন মসজিদের সভাপতি, সাধারণ সম্পাদকসহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ।
বার্তাবাজার/এসজে