দেশের রাজনীতিতে বিরোধী দলের মাঠ ফাঁকা, সেই জায়গা নিতে চায় নাগরিক ঐক্য। এই সরকারের হাতে দেশ নিরাপদ নয় বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না।
আজ শনিবার(২৯ আগস্ট) সকালে জাতীয় প্রেসক্লাবে বেশ কয়েকজন বিশিষ্ট ব্যক্তির নাগরিক ঐক্যে যোগদান অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।
মান্না বলেন, বাংলাদেশ একটি মৃত্যু উপত্যকায় পরিণত হয়েছে। মেরিন ড্রাইভের দুই ধারে মেজর সিনহার মত গেল এক বছরে ২ শতাধিক মানুষকে ক্রসফায়ার দিয়েছে ওসি প্রদীপের দল। বিচারহীনতার সংস্কৃতি আমাদের উপর জেঁকে বসেছে, এই সরকারের হাতে দেশ নিরাপদ নয়।
বার্তাবাজার/কে.জে.পি