চট্টগ্রামে তাজিয়া মিছিলে সিএমপি’র নিষেধাজ্ঞা

করোনা সংক্রমণ প্রতিরোধের লক্ষ্যে চট্টগ্রামে পবিত্র আশুরা উপলক্ষে তাজিয়া মিছিল নিষিদ্ধ করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।

শনিবার (২৯ আগস্ট) সকালে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার মোহাম্মদ মাহাবুবুর রহমান।

সিএমপি কমিশনার বলেন, “দেশে করোনা পরিস্থিতি এখনো অস্বাভাবিক। এমন সময়ে যে কোন প্রকার গণজমায়েত মারাত্মক ঝুঁকির কারণ হতে পারে। তাই করোনা সংক্রমণ প্রতিরোধের লক্ষ্যে সচেতনতা স্বরূপ চট্টগ্রামেও পবিত্র আশুরা উপলক্ষে সব ধরনের তাজিয়া, শোক মিছিল নিষিদ্ধ করা হয়েছে। তবে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে স্বল্প পরিসরে অভ্যন্তরীণভাবে ধর্মীয় অনুষ্ঠান পালন করতে কোন নিষেধাজ্ঞা নেই।”

তিনি আরো বলেন, পবিত্র আশুরা উপলক্ষে আয়োজিত সব ধরনের অনুষ্ঠানস্থলে দা, ছোরা, কাঁচি, বর্শা, বল্লম, তরবারি, লাঠি বহন এবং আতশবাজি ও পটকা ফুটানো সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। কোথাও এই নিষেধাজ্ঞা অপমান্য করলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর