সুইডেনে কোরআন পোড়ানোর অভিযোগে উত্তাল রাজপথ

মুসলিম ধর্মালম্বীদের ধর্মীয়গ্রন্থ পবিত্র কোরআন আগুনে পুড়িয়ে দেয়ার ঘটনায় সুইডেনের মালমো শহরে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ভাংচুর, অগ্নিসংযোগ ও পুলিশের সাথে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

জানা যায়, রাসমুস পলদান নামে এক গোঁড়া খ্রিস্টান মালমো শহরে একটা সমাবেশ করতে চেয়েছিল। কিন্তু তাকে এর অনুমতি না দেওয়ায় তার অনুগামীরা কোরআন পুড়িয়ে প্রতিবাদ জানায়। আর এই খবর মুহুর্তেই ছড়িয়ে পড়ে উত্তপ্ত হয়ে যায় পুরো শহর।

শুক্রবার সন্ধ্যায় মালমো শহরের রাস্তায় জড়ো হয়ে বিক্ষোভ দেখাতে থাকে মুসলিম সম্প্রদায়ের ৩০০ জনের বেশি মানুষ। শহরজুড়ে মিছিল করে ভাঙচুর চালানোর পাশাপাশি পাথর ছুঁড়তে থাকে। কোরআন পোড়ানোর প্রতিবাদে পুলিশের গাড়িগুলোতে আগুন ধরিয়ে দেয়। এর ফলে প্রবল উত্তেজনার সৃষ্টি হয় মালমো শহরে।


বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর