আমতলীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪

বরগুনার আমতলীতে সড়ক দুর্ঘটনায় ১ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ৪ জন। আজ (শনিবার) দুপুরে উপজেলার ছুরিকাটা সৈকত ফিলিং স্টেশনের সামনে কুয়াকাটা- বরিশাল যাত্রীবাহী বাসের সাথে মোটর সাইকেলের সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে।

জানা যায়, দুপুর ১২টার দিকে কুয়াকাটা থেকে ছেড়ে আসা বরিশালগামী যাত্রীবাহী ইউনা ক্লাসিক (ঢাকা মেট্রো ব- ১৫-০৩৫৯) নামের একটি বাস সৈকত ফিলিং স্টেশনে আসলে সেখান থেকে একটি মোটর সাইকেল তেল ভর্তি করে রাস্তায় উঠছিল। তখন বাসটি নিয়ন্ত্রণ হা্রিয়ে মোটর সাইকেলকে চাপা দেয়। এতে মোটর সাইকেলটি দুমরে মুচরে যায়। মোটর সাইকেল আরোহী কলাপাড়ার চম্পাপুরের নসু হাওলাদারের ছেলে খলিলুর রহমান (৩৫) ঘটনাস্থলেই নিহত হয়। মোটর সাইকেল চালক মিরাজ মুন্সী (৩০) গুরুত্বর আহত হয়।

ঘাতক বাসটি নিয়ন্ত্রন হাড়িয়ে রাস্তার পাশে গাছের সাথে ধাক্কা লেগে সামনের অংশ ভেংগে যায়। এতে বাসযাত্রী জুয়েল (৩০), আমির হোসেন (৬০) ও আকলিমা বেগম (৩৬) আহত হয়।

ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয়দের সহায়তায় আমতলী হাতপালে আনা হয়। এদের মধ্যে গুরুতর আহত মিরাজ ও জুয়েলকে কর্তব্যরত চিকিৎসক বরিশাল সেবাচিম প্রেরণ করেন।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শাহ আলম হাওলাদার বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি, আহতদের উদ্ধার করে আমতলী হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃত্যু খলিলুর রহমান এর লাশ বরগুনা মর্গে পাঠানো হয়েছে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর