‘বিশ্বের অন্য দেশ ভ্যাকসিন পেলে আমরাও পাবো’

বিভিন্ন দেশে এখন ভ্যাকসিন তৈরি হচ্ছে। বিশ্বের অন্য দেশ ভ্যাকসিন পেলে আমাদের দেশও সেই প্রথম সারির মধ্যে থাকবে বলে জানান, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

আজ শনিবার (২৯ আগস্ট) দুপুরে মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া ইউনিয়নের কর্ণেল মালেক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশু খাদ্য ও ত্রাণ বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিভিন্ন দেশে এখন ভ্যাকসিন তৈরি হচ্ছে, আগামী কয়েক মাসের মধ্যে হয়তো আমরা সেই ভ্যাকসিন পাবো। ২ দিন আগে আমরা চীনের ভ্যাকসিনকে পরীক্ষামূলকভাবে ব্যবহারের অনুমোদন দিয়েছি।

অনুষ্ঠানে ২ শতাধিক পরিবারের মাঝে শিশু খাদ্য হিসেবে আটা, দুধ, সুজি, বিস্কুট, স্যালাইন, চিনি ও খাদ্য সামগ্রী হিসেবে ১০ কেজি চাল, আটা, এক কেজি ডাল বিতরণ করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এর আগে তিনি ওই এলাকায় শাবানা মালেক মডেল কমিউনিটি ক্লিনিকের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর