বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসার জন্য খালেদা জিয়ার জামিনের মেয়াদ বাড়াতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেছে তার পরিবার।
আজ শনিবার (২৯ আগস্ট) সকালে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল জানান, আবেদনের বিষয়টি যাচাই-বাছাইয়ের জন্য আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। আইনি দিক বিচার বিশ্লেষণ করে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।
এই আবেদন করেন তার ছোট ভাই শামীম ইস্কান্দার। আবেদনে উন্নত চিকিৎসার জন্য কোনো শর্ত আরোপ না করারও অনুরোধ করা হয়েছে।
এর আগে, পরিবারের আবেদনের প্রেক্ষিতে সরকার খালেদা জিয়ার সাজা ৬ মাসের জন্য স্থগিত করে এবং গত ২৬ মার্চ শর্তসাপেক্ষে তিনি জামিন পান। ছয় মাসের এই মুক্তির মেয়াদ ২৪ সেপ্টেম্বর শেষ হচ্ছে।
বার্তাবাজার/কে.জে.পি