দেওয়ানগঞ্জে ইউপি চেয়ারম্যানের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান শাকিরুজ্জামান রাখালের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ও জড়িতদের গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে দেওয়ানগঞ্জ থানা রোড়ে আজ সকাল ১১টায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন আওয়ামীলীগ নেতা মুস্তাকিম বিল্লাহ রিপন, শফিউল হক মান্না, সাবেক চেয়ারম্যান মঞ্জুরুল হক মঞ্জু, রুকন মিয়া, মুক্তাদির বিল্লাহ শিপন ও স্থানীয় আওয়ামীলীগ নেতৃবৃন্দ। মানববন্ধনে সহস্রাধিক মানুষ উপস্থিত ছিলেন।

গত ২৪ আগস্ট রাতে দেওয়ানগঞ্জ বাজার থেকে মটরসাইকেলে বাড়ি ফেরার পথে শাকিরুজ্জামান রাখালকে সন্ত্রাসীরা কুপিয়ে গুরুতর আহত করে। এ ঘটনায় বাহাদুরাবাদ ইউনিয়ন আওয়ামীগের সাধারন সম্পাদকসহ ৭ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। পুলিশ আমিনুল নামে একজনক গ্রেফতার করেছে

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর