আর্জেন্টাইন ফুটবল মহাতারকা লিওনেল মেসির বার্সেলোনা ক্লাব ছাড়ার সিদ্ধান্ত পুরোপুরি সঠিক বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী সালাউদ্দিন। গতকাল (শুক্রবার) দেশের একটি বেসরকারি টেলিভিশনে দেওয়া সাক্ষাতকারে তিনি এই মন্তব্য করেছেন।
তিনি বলেন, এটা পারফেক্ট ডিসিশন। বার্সেনোলা ইজ এ ক্লাব। যদি তারা রানার্সআপ হয়, লোকে মনে করবে, ইট ইজ এ ফেইলরিয়ার। মেসি দেখছে, এখন যে টিম আছে, এটা সেটাপ হতে দু-চার বছর লাগবে। সে এখন থারটি থ্রি ইয়ারস ওল্ড। ও রিটায়রমেন্টের আশপাশে চলে এসেছে। এখানে থাকলে ওর যে ইমেজটা আছে, সেটা নষ্ট হয়ে যাবে।
বাফুফে সভাপতি আরও বলেন, আমার মনে হয়েছিল, মেসি বা আর্জেন্টিনাকে নিয়ে আসলে এখানকার তরুণরা উজ্জীবিত হবে। আগে বাংলাদেশকে কেউ চিনতো না। বিদেশিরা খেলতে আগ্রহ পেত না। এখন এই সমস্যাটা হয় না, যখন বলি, বাংলাদেশে আর্জেন্টিনা এসেছে, মেসি খেলেছে।
বার্তাবাজার/এসজে