জনগণের বিক্ষোভ দমন করতে না পারায় লিবিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী বরখাস্ত

অর্থনীতিতে ধস ও দুর্নীতির প্রতিবাদে বিক্ষুদ্ধ জনগণের বিক্ষোভ দমন করতে ব্যর্থ হওয়ায় বরখাস্ত করা হয়েছে লিবিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী ফাতি বাশাঘাকে। শুক্রবার (২৮ আগস্ট) ত্রিপোলি ভিত্তিক গভর্নমেন্ট অব ন্যাশনাল অ্যাকর্ডের (জিএনএ) বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে।

বেশ কিছুদিন ধরে দেশটির প্রধানমন্ত্রী ফায়েজ আল-সারাজের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী ফাতির সম্পর্কের বেশ অবনতি হয়েছিল। যার জেরেই এই বরখাস্তাদেশ বলে আল-জাজিরার এক খবরে বলা হয়।

দেশটির রাজধানী ত্রিপোলি ও অন্যান্য শহরে বিক্ষোভ সমাবেশ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী ফাতির বক্তব্য ও বিক্ষোভকারীদের উপর আঁততায়ীদের গুলি বর্ষণের ঘটনায় বিচারের মুখোমুখিও হতে পারেন তিনি।

৭২ ঘণ্টার মধ্যে জিএনএ’র নেতৃত্বে গঠিত কমিটি বাঘাশার তদন্ত করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী ফায়েজ আল-সারাজ। উপমন্ত্রী খালিদ আহমেদ মাজেন ভারপ্রাপ্ত স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করতে পারেন বলে জানানো হয়েছে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর