সিলেটে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

সিলেটের গোলাপগঞ্জে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও ২ জন। আশঙ্কাজনক অবস্থায় বাকি দুজনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।

আজ শনিবার(২৯ আগস্ট) সকালে সিলেট-জকিগঞ্জ সড়কের সদর ইউনিয়নের চৌঘরী বাজারে এ দুর্ঘটনা ঘটে।

গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে বিয়ানীবাজার হয়ে মৌলভীবাজারের বড়লেখাগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে সিলেটগামী একটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ৬ জন আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে ৩ জনের মৃত্যু হয়।

তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর