গত ২০ আগস্ট ভোররাতে ঘুমন্ত অবস্থায় মসলা বাটার শিল দিয়ে মাদারীপুরে জেলা আওয়ামী লীগ নেতা ইলিয়াস আহম্মেদ হাওলাদারকে হত্যাচেষ্টা মামলায় পরকীয়া প্রেমিকসহ স্ত্রী মিলি আক্তারকে গ্রেফতার করেছে জেলার গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গতকাল শুক্রবার(২৯ আগস্ট) সন্ধ্যায় রাজধানী ঢাকার মিরপুর-২ এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ ও মামলার সূত্র জানায়, গত ২০ আগস্ট ভোররাতে ঘুমন্ত অবস্থায় মাদারীপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আহম্মেমকে মসলা বাটার শিল (পাথর পুঁতা) দিয়ে মাথায় গুরুতর আঘাত করে স্ত্রী মিলি আক্তার। প্রথমে ইলিয়াসকে গুরুতর অবস্থায় উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে পাঠানো হয়েছে ঢাকা মেডিকেলে। এ ঘটনায় ২৩ আগস্ট আওয়ামী লীগ নেতা ইলিয়াস নিজে বাদী হয়ে সদর মডেল থানায় একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করেন। মামলায় স্ত্রী মিলিকে একমাত্র এজাহার নামীয় আসামী ও অজ্ঞাত আরো ৫জনের নাম উল্লেখ করা হয়েছে।
মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল হান্নান মিয়া বলেন, স্বামীকে হত্যাচেষ্টা মামলায় স্ত্রীকে আমরা ঢাকা থেকে গ্রেফতার করা হয়েছে । তাকে ও তার পরকীয়া প্রেমিক জাহিদকে পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদ চলছে। জিজ্ঞাসাবাদ শেষে তাদের আজ আদালতে তোলা হবে।
বার্তাবাজার/কে.জে.পি