শর্ত সাপেক্ষে আগামী ১ সেপ্টেম্বর থেকে গণপরিবহন আগের নির্ধারিত ভাড়ায় চলবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আজ শনিবার (২৯ আগস্ট) রাজধানীর সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সে তিনি এ কথা বলেন।
এর আগে গত মঙ্গলবার কুমিল্লা জোন, বিআরটিএ ও বিআরটিসির কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে গণপরিবহনে আগের ভাড়ায় ফিরে যাওয়ার সিদ্ধান্ত আসতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেন সেতুমন্ত্রী। তিনি বলেন, মালিক-শ্রমিকদের সঙ্গে আলোচনা করার পর প্রধানমন্ত্রী ও কেবিনেট সচিবের সঙ্গে কথা বলে শিগগিরই এ বিষয়ে সিদ্ধান্ত জানিয়ে দেয়া হবে।
বার্তাবাজার/কে.জে.পি