নদীতে তীব্র স্রোত ও পদ্মা সেতুর নিরাপত্তাজনিত কারণে আজ থেকে প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে ভোর ৬টা পর্যন্ত শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে ফেরি চলাচল বন্ধ থাকবে।
আজ (শনিবার) নৌপরিবহন মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই ঘোষোণা দেয়া হয়েছে।
নদীর স্রোতের তীব্রতা না কমা ও পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এই নির্দেশ কার্যকর থাকবে বলে জানানো হয়।
বার্তাবাজার/এসজে