করোনার উৎপত্তিস্থল উহানের সব স্কুল চালু হচ্ছে মঙ্গলবার থেকে

মহামারি করোনাভাইরাসের জন্মস্থান হিসাবে কুখ্যাত হয়ে থাকা চীনের উহান শহরের সব স্কুল আগামী মঙ্গলবার থেকে আবারও খুলে দেয়া হচ্ছে। সেখানে করোনার সংক্রমণ শূণ্যের কোটায় নেমে আসার পর এই সিদ্ধান্ত নিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

শুক্রবার স্থানীয় কর্তৃপক্ষ জানায়, উহানে ২ হাজার ৮৪২টির মতো শিক্ষা প্রতিষ্ঠান পুনরায় খুলে দেওয়া হবে। এর ফলে উহানের প্রায় ১৪ লাখ শিক্ষার্থী আবারো স্কুলে ফেরার সুযোগ পাচ্ছে। এছাড়া উহান বিশ্ববিদ্যালয়ও সোমবার খুলে দেওয়া হবে বলে জানা গেছে।

জানা গেছে, যে সব বিদেশী শিক্ষার্থী এবং শিক্ষক কোনো নোটিস পায়নি তারা স্কুল খুলে গেলেও ফিরতে পারবেন না।

উল্লেখ্য, গত বছরের ডিসেম্বরে চীনের উহান শহরেই প্রথম করোনা ভাইরাসের উৎপত্তি হয় বলে ধারণা করা হয়। গত এপ্রিল মাসে উহানে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে এসেছে। গত ১৮ মে’র পর থেকে উহানে স্থানীয়ভাবে করোনার সংক্রমণ হয়নি।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর