বগুড়া বিয়ামে ছাত্রী হয়রানি: ২ শিক্ষক বরখাস্ত

বগুড়ার বিয়াম মডেল স্কুল ও কলেজে ছাত্রীদের বিভিন্ন ধরনের হয়রানির অভিযোগে অভিযুক্ত ২জন প্রভাষককে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

গতকাল শুক্রবার(২৮ আগস্ট) রাতে জেলা প্রশাসকের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে জেলা প্রশাসক মো. জিয়াউল হক জানান, ওই দুই শিক্ষকের অভিযোগের বিষয়ে ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

বগুড়া বিয়াম মডেল স্কুল এন্ড কলেজের বাংলা বিভাগের প্রভাষক আব্দুল্লাহ আল মাহমুদের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করেছে ওই কলেজেরই এক সাবেক শিক্ষার্থী। ভুক্তভোগী ওই ছাত্রী তার ফেসবুক স্ট্যাটাসে যৌন হয়রানির বিস্তারিত লিখে পোস্ট দেন। ওই পোস্টে ঘটনা ধামাচাপা দেওয়ার অনুরোধ করার অডিও রেকর্ড সংযুক্ত করেন ওই ছাত্রী।

পোস্ট দেবার মুহুর্তেই এ ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। পরে ওই শিক্ষক নানাভাবে ছাত্রী ও তার পরিবারকে হুমকি ধামকি দিচ্ছেন বলে জানা গেছে।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর