মারা গেলেন ‘ব্ল্যাক প্যান্থার’ তারকা স্যাডউইক বোজম্যান

ক্যানসারে আক্রান্ত হয়ে মারা গেলেন ‘ব্ল্যাক প্যান্থার’ খ্যাত হলিউড তারকা স্যাডউইক বোজম্যান। ইনি ব্ল্যাক প্যান্থার হিসাবেই বিখ্যাত।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে নিজ বাস ভবনেই মারা গেছেন তিনি। ৪৩ বছর বয়সী বোসম্যান ৪ বছর আগে কোলন ক্যানসারে ভুগছিলেন। যদিও এ বিষয়ে তিনি প্রকাশ্যে কখনো কিছু বলেননি।

একটি বিবৃতিতে স্যাডউইক বোজম্যানের পরিবারের পক্ষ থেকে বলা হয়, চাদউইক একজন সত্যিকারের যোদ্ধা। তিনি অধ্যবসায় করে এই সব সিনেমা নিয়ে এসেছেন যা আপনারা খুব ভালোবাসতেন।

২০১৮ সালে স্যাডউইক বোজম্যান অভিনীত ‘ব্ল্যাক প্যান্থার’ সেরা সিনেমা হিসেবে অস্কার জয় করেছিল। যা ছিল প্রথম সুপার হিরো সিনেমার অ্যাকাডেমি অ্যাওয়ার্ড জয়।

২০০৮ সালে বড় পর্দায় পা রাখার আগে দীর্ঘদিন আমেরিকান টেলিভিশনের পর্দায় দেখা গেছে তাকে।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর