প্রবাসীর স্ত্রীর সাথে পরকীয়া সম্পর্ক, হাতেনাতে ধরা পুলিশ সদস্য

চট্টগ্রামের হাটহাজারীতে প্রবাসীর স্ত্রীর পরকীয়া প্রেমিক রিমন চৌধুরী নামের এক পুলিশ সদস্যকে হাতেনাতে আটক করেছে স্থানীয় লোকজন। গত বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাত আনুমানিক ১টার দিকে হাটহাজারী পৌরসভার ইস্টার্ণ আবাসিক এলাকার একটি বাসা থেকে তাকে আটক করা হয়। আটক রিমন চৌধুরী চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশে কর্মরত বলে জানা গেছে। তিনি উপজেলার মেথল ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের নৃপতি চৌধুরীর ছেলে।

জানা যায়, দীর্ঘদিন ধরে ওই প্রবাসীর স্ত্রীর সাথে পরকীয়া প্রেমের সম্পর্ক চলে আসছিল রিমন চৌধুরীর। ঘটনার দিন রাতে ওই প্রবাসীর স্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে তার বাসায় আসে রিমন। স্থানীয় লোকজন বিষয়টা টের পেয়ে ওই প্রবাসীর আত্মীয় স্বজনকে খবর দেয়। তার এসে স্থানীয়দের নিয়ে আটক করে ওই পুলিশ সদস্যকে।

পরদিন (শুক্রবার) সকালে খবর পেয়ে হাটহাজারি মডেল থানা পুলিশ গিয়ে তাদের উভয়কে উদ্ধার করে নিয়ে আসে। চিকিৎসার জন্য রিমন চৌধুরীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং প্রবাসীর স্ত্রীকে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। বর্তমানে তারা হাসপাতালে ভর্তি আছেন।

বিষয়টি নিশ্চিত করে হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ মাসুদ আলম জানান, এ ঘটনায় এখনও কোন পক্ষই কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর