রাজধানীর মিটফোর্ড হাসপাতাল থেকে মাদক মামলার আসামি মিন্টু (২৮) নামে এক আসামি পালিয়ে গেছে। মিন্টু শ্বাসকষ্ট, বুকে ব্যথাসহ নানা অসুখে ভুগছেন।
গতকাল শুক্রবার রাত ৩ টা ৪০ মিনিটের দিকে রাজধানীর মিটফোর্ড হাসপাতাল থেকে মিন্টু পালিয়ে যায়।
কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারে গতকাল শুক্রবার তার শরীর খারাপ হওয়ায় ওই দিনই রাজধানীর মিটফোর্ড হাসপাতাল ভর্তি করা হয়। রাতের বেলা সে কৌশলে পালিয়ে যায়।
এ ঘটনায় দায়িত্ব পালনকারী ৩ কারারক্ষীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে যাচ্ছে কারা কর্তৃপক্ষ।
বার্তাবাজার/কে.জে.পি