যুক্তরাষ্ট্রে প্রলয়ংকরী হারিকেন লরার আঘাতে লণ্ডভণ্ড লুইজিয়ানা ও টেক্সাস অঙ্গরাজ্যে মৃত্যুর সংখ্যা বেড়ে ১৪ জনে দাঁড়িয়েছে। বিবিসি জানায়, মৃত ১৪ জনের মাঝে ১০ জনই লুইজিয়ানার।
প্রাণহানি তুলনামূলক কম হলেও ২৪০ কিলোমিটার গতিবেগের এই হারিকেনে ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক বেশি। পাঁচ লক্ষাধিক বাড়িঘর বিদ্যুৎহীন হয়ে পড়েছে। একইসাথে একটি কেমিক্যাল গোডাউনে অগ্নিকান্ডের ঘটনাও ঘটেছে।
হোয়াইট হাউস সূত্র জানিয়েছে, শিগগিরই হারিকেনে বিপর্যস্ত এলাকা পরিদর্শনে যাবেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
গত বৃহস্পতিবার ভোরে যুক্তরাষ্ট্রে আঘাত হানার আগে লরা তাণ্ডব চালিয়েছিল হাইতিতে। সেখানে অন্তত ৩১ জনের মৃত্যু হয়েছে।
বার্তাবাজার/এসজে