গতরাত সাড়ে ৮টার দিকে ইস্কাটন গার্ডেনে নিজ বাসায় মারা যান একুশে পদকপ্রাপ্ত খ্যাতিমান কথা সাহিত্যিক-সাংবাদিক রাহাত খান। আজ বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবে তার প্রথম নামাজে জানাজা হবে। এরপর মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করার কথা রয়েছে।
তাঁর মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
হৃদরোগ ডায়াবেটিসসহ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন রাহাত খান। গুরুতর অসুস্থ হলে ২০ জুলাই তাকে রাজধানীর বারডেম হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর পাঁজরে গভীর ক্ষত ধরা পড়ে। শ্বাসকষ্ট দেখা দিলে তাকে আইসিইউতে ভর্তি করা হয়। কিন্তু এরপরে অস্ত্রোপচারের প্রয়োজন হলে শারীরিক অবস্থা ভালো না থাকায় তাকে বাসাতেই চিকিৎসা দেয়া হয়। শুক্রবার রাত সাড়ে আটায় ৮০ বছর বয়সে মারা যান তিনি।
বার্তাবাজার/কে.জে.পি