করোনাভাইরাস মহামারি কারণে সংযুক্ত আরব আমিরাতেও মসজিদে জামায়াতে নামাজ পড়া বন্ধ হয়ে যায়। তবে মসজিদগুলো পুনরায় খুলে দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন, আমিরাত সরকার।
গতকাল শুক্রবার(২৮ আগস্ট) আমিরাত সরকার জানিয়েছে, বাণিজ্যিক এলাকায় নামাজ আদায়ের স্থান, শ্রমিকদের প্রার্থনার জায়গা এবং মসজিদগুলো পুনরায় খুলে দেওয়া হচ্ছে।
আমিরাতের জাতীয় জরুরি সঙ্কট ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এনইসিডিএমএ) এক টুইট বার্তায় জানিয়েছে, দেশটির জেনারেল অথরিটি ফর ইসলামিক অ্যাফেয়ার্স এবং এনইসিডিএমএ যৌথভাবে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নিয়েছে- বাণিজ্যিক এলাকা ও শ্রমিকদের প্রার্থনার স্থানসহ মসজিদগুলো খুলে দেওয়া হবে।
মসজিদে বসে পবিত্র কুরআন শরিফ পড়তে চাইলে ইলেকট্রনিক ডিভাইস নিয়ে যেতে হবে। মসজিদের এক প্রান্তে জায়নামাজে বসে তা পড়তে হবে।
বার্তাবাজার/কে.জে.পি