গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলাধীন মধুমতি নদীতে ট্রলার থেকে পড়ে এক পুলিশ সদস্য ও তার ৬ মাস বয়সী শিশুপুত্র নিখোঁজ রয়েছেন। নিখোঁজ পুলিশ সদস্যের নাম আবু মুসা রেজওয়ান (২৮)। তিনি পুলিশ হেডকোয়ার্টারে কনস্টেবল হিসাবে দায়িত্বরত ছিলেন। ত্যাদের বাড়ি নড়াইলের লোহাগাড়া উপজেলার চাচই গ্রামে।
জানা যায়, গতকাল (শুক্রবার) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কাশীয়ানীর কালনাআ এলাকায় নির্মাণাধীন একটি ব্রীজের খুঁটির সাথে ধাক্কা লাগে তাদেরকে বহনকারী ট্রলারটির। এত নদীতে পড়ে যায় পুলিশ কনস্টেবল রেজওয়ান ও তার ছেলে।
এ বিষয়ে কাশিয়ানী উপজেলার নির্বাহী কর্মকর্তা রথিন্দ্রনাথ বিশ্বাস জানান, স্ত্রী, ছেলে ও কয়েকজন আত্মীয় নিয়ে ট্রলার ভাড়া করে মধুমতি নদীতে ঘুরতে বেরিয়েছিলেন পুলিশ সদস্য আবু মুসা রেজওয়ান। নদীতে প্রবল স্রোত থাকার কারণে ট্রলারটি নির্মানাধীন ব্রিজের পিলারের সঙ্গে ধাক্কা খায়। এতে মাঝি ছাড়া ট্রলারের সবাই নদীতে পড়ে যায়।
তাৎক্ষণিক খবর পেয়ে গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল তাদের উদ্ধারে অভিযান শুরু করে। শেষ খবর পাওয়া পর্যন্ত ট্রলারের মাঝিসহ পড়ে যাওয়া কয়েকজনকে উদ্ধার করতে সক্ষম হলেও শিশুসহ রেজওয়ানকে খুঁজে পাওয়া যায়নি।
বার্তাবাজার/এসজে