পিএসজি ছেড়ে চেলসিতে থিয়াগো সিলভা

ইংলিশ প্রিমিয়ার লিগে ২০১৯-২০ অসাধারন কাটিয়েছে চেলসি। সেই ধারাবাহিকতা ধরে রাখতে নতুন মৌসুমেও একের পর এক বড় তারকা দলে ভেড়াচ্ছে ক্লাবটি। তাদের সবশেষ সংযোজন ব্রাজিল জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক থিয়াগো সিলভা।

ফ্রান্সের পিএসজি থেকে এক বছরের চুক্তিতে এই ডিফেন্ডারকে দলে ভিড়িয়েছে চেলসি। গত রোববার উয়েফা চ্যাম্পিয়নস লিগ ফাইনালের পরই পিএসজির সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হয়েছে সিলভার। তাই চেলসিতে যোগ দিতে কোনো ঝামেলাই হয়নি তার।

ফ্লুমিনেস, এসি মিলান, পিএসজি হয়ে চেলসিতে নাম লিখিয়ে নিজেকে নতুন ভাবে প্রমান করতে মুখিয়ে রয়েছে সিলভা। ব্রাজিল এই ফুটবলার বলেন, ‘চেলসিতে যোগ দিয়ে আমি খুব খুশি। আগামী মৌসুমের জন্য ফ্র্যাঙ্ক ল্যামপার্ডের এই স্কোয়াডের অংশ হতে পেরে আমি আনন্দিত। আমি এখানে এসেছি শিরোপা জিততে। শিগগিরই মাঠে নামতে চাই।’

কেএস/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর